IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> নগর-গ্রাম >> ঈদে চার দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ঈদে চার দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মোট ৪ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ‘সোনামসজিদ শুল্ক স্থলবন্দর। সোনামসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ৪মে মঙ্গলবার প্রেরিত ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু ১৪ এপ্রিল বুধবার থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ১৩ বা ১৪ তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হতে পারে সেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর “সোনামসজিদ স্থলবন্দর” এর আমদানি রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম আগামী ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৬ মে রোববার থেকে যথারিতি বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।

আর এ সকল বিষয়ে বাংলাদেশের সোনামসজিদের ওপারে ভারতের মালদা জেলার মহদিপুর এক্সপোটার্স এসোসিয়েশনকেও অবহিত করা হয়েছে বলে জানান সোনামসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news