IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

সিংড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় নিম্নমানের সামগ্রীতে রাস্তা নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলার চৌগ্রাম মাঝিপাড়া হতে বড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার নির্মাণকাজে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় নিম্নমানের ইট দিয়ে খোয়া করা হয়েছে। এছাড়াও নিম্নসামগ্রী ব্যবহার করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

জানা যায়, চৌগ্রাম মাঝিপাড়া হতে বড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ টাকায় ২৬’শ ১১ মিটার সড়ক নির্মাণের কাজ পান রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কাজটি করছে নাটোরের এস এম কর্পোরেশন।

ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, সরকার উন্নয়নে কাজ করছে আর একটি চক্র এ উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে। রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কাজ বন্ধ করতে বলেছি, উদ্বর্তন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

এ বিষয়ে জানতে চাইলে এস এম কর্পোরেশনের স্বত্বাধিকারী আনিছুর রহমানের ছেলে শোয়াইব হোসেন মাসুদ জানান, আমি চুক্তি অনুযায়ী কাজ করছি, উপজেলা প্রকৌশল অফিস সার্বক্ষণিক কাজ তত্ত্বাবধায়ন করছে, তারা কাজের মানে সন্তুষ্ট।

উপজেলা উপ-সহকারি প্রকৌশলী বিপ্লব হোসেন জানান, চেয়ারম্যান নিষেধ করায় কাজ বন্ধ রেখেছি। নির্মাণ সামগ্রীগুলো দেখে যদি নিম্নমানের হয় তাহলে ভাল সামগ্রী দিয়ে কাজ চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31