IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লকডাউন চলাকালে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যাত্রী পরিবহন

লকডাউন চলাকালে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যাত্রী পরিবহন

ধূমকেতু নিউজ ডেস্ক : গোটাদেশ কঠোর বিধিনিষেধের আওতায়। করোনার সংক্রমণ ঠেকাতে জনগণকে অযথা ঘোরাঘুরি বন্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহণ।

এ সুযোগে পাবনার ভাঙ্গুরায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ঢাকায় লোক পরিবহনের প্রচারণা চালাচ্ছেন বেশ কিছু মাইক্রোবাস, প্রাইভেটকার মালিক ও চালকরা।

উপজেলাকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে আব্দুল মালেক নামে একজন তার গাড়ির ছবিসহ লিখেছেন- ‘আগামীকাল থেকে নিয়মিতভাবে ভাঙ্গুরা হইতে ঢাকা হাইস ও নোহা গাড়ি চলাচল করবে। যদি কেউ ভাঙ্গুরা থেকে ঢাকা বা ঢাকা থেকে ভাঙ্গুরা আসতে চান তাহলে যোগাযোগ করুন (মালেক) ভাঙ্গুরা বাসস্ট্যান্ড ভাঙ্গুরা পাবনা।’

পোস্টে থাকা নম্বরে ফোন করলে আব্দুল মালেক জানান, ঢাকায় জনপ্রতি ভাড়া দেড় হাজার টাকা আর ঢাকা থেকে ফিরতে জনপ্রতি ভাড়া ১ হাজার ২শ টাকা। সাধারণত প্রতি হাইয়েস গাড়িতে ১০ থেকে ১২ জন যাত্রী পরিবহন করা হয়।

লকডাউনে বিধিনিষেধে চলাচলে সমস্যা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের এ বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার সব সমস্যা ড্রাইভার সামলে নেবে। ঢাকায় চলাচলের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছেন বলেও তিনি জানান। এছাড়া প্রাইভেটকারে ১০ হাজার টাকা রিজার্ভে ৩ থেকে ৪ জন যাত্রী পরিবহন করা হচ্ছে।

যাত্রী পরিবহনের এ ব্যবস্থার কোনো আইনগত বৈধতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চলমান বিধিনিষেধে যাত্রী পরিবহনের কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে ভাঙ্গুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news