IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : করোনা সংক্রমণের দিক থেকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় প্রথম কুষ্টিয়া। অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনায় ও ১ জন উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন, এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের দাঁড়াল ১৩ হাজার ৪৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩০৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১৬ জন।

এই দিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২শ বেডের অনুকূলে করোনা ও উপসর্গ নিয়ে এখন রোগী ভর্তি আছে ২১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকীরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসককে আরও কঠোর হতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালটিকে ডেডিকেটেড ঘোষণার পর থেকে রোগীর চাপ বাড়তে আছে। প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল কম। এ জন্য চিকিৎসক, নার্স, আয়াসহ সংশ্লিষ্ট সবাই চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আক্রামুজ্জামান মিন্টু বলেন, হাসপাতালে ২০০ শতাধিক পয়েন্টে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ১৭টি হাই ফ্লো নাজাল ক্যানুল চালু রয়েছে। বেশি গুরুতর রোগীদের জন্য আলাদাভাবে পেয়িং ওয়ার্ডে রাখা হয়। ঈদ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোগী বাড়লেও চিকিৎসা ব্যবস্থা ও ভর্তির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ রয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসার এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় গত দুই মাসে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে আশা করা যাচ্ছে, এটা কমে যাবে। আর প্রায় সব মানুষই মৃদু সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য ঈদপরবর্তী আক্রান্তের হার কমতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031