ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লকডাউনের ৪র্থ দিনে ঐতিহ্যবাহী রহনপুর বাজারের সোমবারের সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল ৯ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল হাটে প্রবেশ করে উপস্থিত জনসাধারণ ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেন।
এসময় কয়েকজন পথচারী ও ব্যবসায়ীকে বিধিনিষেধ না মানায় আর্থিক জরিমানা করা হয়। এদিকে, শহরের বিভিন্ন মোড়ে পুলিশের টহল অব্যাহত ছিল।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news