IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভাখুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরা
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে নারী-শিশু নির্যাতন মামলায় ৩ আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে নারী-শিশু নির্যাতন মামলায় ৩ আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন পৃথক তিনটি মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাকৃতরা হলো, উপজেলার রায়পুর গ্রামের মোরশেদ আলী (৫০), ভবানীপুর গ্রামের শামীম রেজা মিন্টু (৪৭) ও হাটকালুপাড়া গ্রামের সোলায়মানের ছেলে পারভেজ ইসলাম (২৫)।

মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মৃত নবাব আলী মোল্লার ছেলে শামীম রেজা মিন্টু যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই তার স্ত্রী রোজিনা বিবিকে (৩০) অমানবিক নির্যাতন করতো। সম্প্রতি নির্যাতন করে রোজিনা বিবির মাথার চুল কেটে দেয়ার অভিযোগও রয়েছে। গত সোমবার দুপুরের দিকে মিন্টু তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ ব্যাপারে স্ত্রী রোজিনা বিবি স্বামী শামীম রেজা মিন্টুকে (৪৭) আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। উপজেলার রায়পুর গ্রামের বিদেশ ফেরৎ নারী ফেরদৌসী বিবির (৪৭) উপর যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় তার স্বামী একই গ্রামের মোরশেদ আলীকে আত্রাই থানা পুলিশ গ্রেপ্তার করে। এদিকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন উপজেলার হটকালুপাড়া গ্রামের বিধবা মহিলা কামরুন্নাহার (৪০)। ওই মামলায় পুলিশ তার কথিত প্রেমিক একই গ্রামের সোলায়মানের ছেলে পারভেজ ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।

আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, একই দিনে থানায় নারী ও শিশু নির্যাতন তিনটি মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তিন মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news