ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার “খ” সার্কেলে’র সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবনকালে তিনজনকে আটক করে।
বুধবার দুপুরে আটক মাদক সেবীদের ভ্রাম্যামন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের কাছে সোপর্দ করলে তিনি অভিযুক্তদের প্রত্যেককে একসপ্তাহ করে কারাদণ্ড ও এক’শ টাকা করে জরিমানা দন্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বিনাহালি গ্রামের হরেন চন্দ্রের ছেলে বিশ্বনাথ প্রামানিক (৪৫) নওগাঁ সদরের পার নওগাঁর সরদারপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রিমন হোসেন (৩২) ও হাট নওগাঁর মৃত মছির সাখিদারের ছেলে খোকন হোসেন (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার “খ” সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবিকে আটক করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একসপ্তাহ করে বিনাশ্রম কারাদন্ড ও এক’শ টাকা করে জরিমনা দন্ড দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজন গাঁজা সেবন ও একজন নেশার ইঞ্জেকশন নিচ্ছিলেন।


