IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯১ জন

হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯১ জন

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘন্টায় ডেংঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৯১ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২৫৯ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩২ জন।

রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেংগু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য জানানো হয়েছে। চলতি মাসে (১ জানুয়ারি থেকে ২২ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন আটহাজার ৪১ জন।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৮৭ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে (১ জানুয়ারি-২২ আগস্ট) পর্যন্ত ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৭৮৭ জন। এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৩৬ জন।

এদিকে আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৮ টি ওয়ার্ডে ১০ দিনের জরিপ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ীতে ডেংগু আক্রান্ত রোগীর ৮ দশমিক ২০ শতাংশ। আজ রোববার অধিদফতরের প্রকাশিত ‘মনসুন এডিস সার্ভে ২০২১ এন্ড কারেন্ট সিচয়েশন অব ডেঙ্গু’ শীর্ষক এই জরিপে আরো জানানো হয়, রাজধানীর দুই সিটি কর্পোরেশনের রামপুরা, মীরপুর, উত্তরা,বনশ্রী, কল্যাণপুর, শ্যামলী বাড্ডা, মোহাম্মদপুর, দক্ষিণখান, ওয়ারী, মতিঝিল, মুগদা, বাসাবো, যাত্রাবাড়ী, খিলগাঁও, সিদ্ধেশ্বরী, সায়েদাবাদ, খিলগাঁও, শান্তিনগর, টিকাটুলি, শাহজাহানপুর ও পল্টন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30