IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে ৫ জন কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৫ জনকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় সোপর্দ করে। আসামীদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিদনীপাড়ার সুন্দরী বেগম ও মনির মিয়ার ছেলে হাসান আলী (২১), একই পাড়ার মৃত ময়না বেগম ও মৃত তারেজ আলীর ছেলে কামরুল ইসলাম (২৭), একই পাড়ার সোনাপট্টির বেহুলা বেগম ও নাইমুল হকের ছেলে নাজিম উদ্দিন (৩০), মালবাগডাঙ্গা কাইরাপাড়া চাঁদনি বেগম ও সাদিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪), মোসলেমা বেগম ও নজরুল ইসলাম বাবুর ছেলে সালাম (২৫)।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌র‌্যাব জানতে পারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সরবরাহ করছে।

তথ্যটি জানার পর র‌্যাব চরবাগডাঙ্গা বাজারে র‌্যাব অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় ল্যাপটপ কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণের। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে বলে স্বীকার করে।

এ সময় ১টি ল্যাপটপ, ৪টি কম্পিউটার মনিটর, ৪টি সিপিইউ, ৫ টি কী-বোর্ড, ৫ টি মাউস, ৬টি হার্ডডিক্স, ১৩ টি কম্পিউটার ক্যাবল,১ টি এএসডি কার্ড, ১১ টি কার্ড রিডার, ৩ টি পেনড্রাইভ, ৭ টি মোবাইল সেট, ১২ টি সীমকার্ড এবং ৭টি মেমোরী কার্ড জব্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31