ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশে সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপসহ বাড়িঘরে হামলার ঘটনার প্রেক্ষিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রহনপুর পৌরসভার আয়োজনে পৌর ভবনের ছাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী খান কচি, গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু যুবমহাজোটর আহ্বায়ক সুমন সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার কাউসার জামান, ইমাম জিয়াউর রহমান প্রমূখ।


