IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> নগর-গ্রাম >> ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের ঘটনায় শিক্ষকদের ফাঁসানোর অভিযোগ

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের ঘটনায় শিক্ষকদের ফাঁসানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী সরকারী কলেজে শিক্ষকদের অরাজতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও সাধারন শিক্ষকরা জানান,২১ অক্টোবর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হককে মারধর করে কয়েকজন শিক্ষক।

এর আগে ২০১৮ সালের ১৯ আগষ্ট কলেজের অধ্যক্ষ (সাময়িকভাবে বরখাস্ত)আব্দুর রহমানকে মারধর করে শিক্ষকরা। এই দুইটি ঘটনায় নেতৃত্ব দিয়েছেন কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান। দুই অধ্যক্ষকে মারধরের সঙ্গে জড়িত শিক্ষকরা বিএনপি জামায়াতের রাজনীতি করলেও ২০১৬ সালে আব্দুল হান্নানসহ আওয়ামী লীগে যোগদান করে। তবে এসব শিক্ষকরা তাদের পুরোনা রাজনীতির কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।

কলেজের কয়েকজন শিক্ষক বলেন, দুর্নীতির মামলায় জেল হাজতে ছিলেন অধ্যক্ষ আব্দুর রহমান।জামিনে মুক্ত হলেও ফৌজদারী মামলার কারণে অধ্যক্ষ আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।কিন্তু ফৌজদারী মামলার থাকার পরেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ উমরুল হক। অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধরের ঘটনায় উমরুল হকসহ ১১ জন শিক্ষকের বিরুদ্ধে মামলায় আদালত গ্রেপ্তারী পরোনায়ার পরের দিন মুচলেকা দিয়ে জামিন পান। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে মামলার খরচ চালানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উমরুল হককে মারধর ও অধ্যক্ষের কক্ষের আসবাব পত্র ভাংচুর করে তার পক্ষের শিক্ষকরা। এদিকে কয়েকজন শিক্ষকের দ্বারা অরাজকতা সৃষ্টি ও শিক্ষকদের দলাদলিতে ক্লাশে পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা কলেজে আসলেও নিয়মিত ক্লাসে যান না। ইতিহাস,প্রাণী বিদ্যা ও ইসলামের ইতিহাসে বিভাগের শিক্ষকরা অবসরে চলে গেছেন। এই ৩টি বিভাগে শিক্ষকের না থাকার কারণে শিক্ষার্থীরা বিপদে পড়েছে। এতে করে কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) আব্দুর রহমান বলেন, কলেজের সুন্দর পরিবেশ নষ্ট করছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক ও সমাজকর্ম বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নানসহ কয়েকজন শিক্ষক। এই সব শিক্ষকের বির্তাকিত কর্মকান্ডের প্রতিবাদ ও তাদের বিপক্ষে যাওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার (আব্দুর রহমান) উপর হামলা চালিয়েছিল। নতুন তারা অধ্যক্ষর কক্ষের আসবাবপত্র ভাংচুর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষর উমরুল হককে মারধর করে পরিকল্পিতভাবে সাধারন কিছু শিক্ষককে ফাঁসানোর চেষ্টা করছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার পক্ষের শিক্ষকরা।

আব্দুর রহমান আরও বলেন, ফৌজদারী মামলার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হলেও ফৌজদারী মামলার আসামী ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হকসহ ১১ জন শিক্ষক এখনো বরখাস্ত হয়নি। এ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন,নিয়ম অনুযায়ী ফৌজদারী মামলার আসামীরা বরখাস্ত হবে। এ ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হকের উপর হামলার সঙ্গে জড়িদের নাম না জানিয়ে বলেন, স্বাক্ষাতে দেখা করে সবকিছুই সাংবাদিকদের জানানো হবে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ১২জন আসামী করে একটি অভিযোগ দিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এজাহারে তালিকায় থাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২১ অক্টোবর সকাল ১১ টার দিকে ছুটি নিয়ে কলেজ ক্যাম্পাস ছেড়ে যায়। দুপুর ২টায় কলেজ ছুটি হওয়ায় সাধারণ শিক্ষকরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক ও তার পক্ষের শিক্ষক অর্থাৎ অধ্যক্ষকে মারধরের মামলার আসামীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষর রুমে বসে আড্ডা দেয়।

২১ অক্টোবর বিকাল ৩টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর রুমে বসেছিল কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নানসহ কয়েকজন শিক্ষক। তারাই নিজেরা ঘটনা ঘটিয়ে সাধারন শিক্ষকদের মামলায় জড়ানো হচ্ছে। কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক ও গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার কলেজে অরাজকতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ নষ্ট করার সঙ্গে জড়িত গুটি কয়েক শিক্ষক দায়ী।

এসব শিক্ষকরা চাইনা গোদাগাড়ী সরকারী কলেজের সাধারন শিক্ষকদের সরকারীকরণ হোক। এই পরিস্থিতি চলতে থাকলে গোদাগাড়ী কলেজে সরকারী করণে বাধাগ্রস্থ হবে। যে সব শিক্ষক বাধা সৃষ্টি করছে ঐসব শিক্ষক সরকারী করণে আওতায় আসবে না। তবে কলেজের এই পরিস্থিতি চলতে দেবে না গোদাগাড়ী নাগরিক সমাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930