IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবলীগ নেতা

নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবলীগ নেতা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের মারপিটে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুর (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টারদিকে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুর ত্রিমোহনী বাজার থেকে বাড়িতে যাবার সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তার পিতা ইয়াকুব আলী ও ভাই শামীম হোসেন এবং তাদের সহযোগী গাজিউর রহমান, এনামুল হক, আবু হাসানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন তার পথরোধ করে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।

৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করে জাহাঙ্গীর আলম জিল্লুর। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করেছে। এরপূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথকেও তারা মারপিট করেছিলো।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সাথে কথা বললে তিনি বলেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুরকে মারপিট ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

থানার ওসি আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, মারপিট ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে কথা বললে তিনি বলেন, সেসময় আমরা গোপালপুর গ্রামে ছিলাম। পরে এসে দেখি ত্রিমোহনী বাজারে হৈচৈ হচ্ছে। এরপর পরিস্থিতি শান্ত করে দিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31