IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় নামীয় ১১৩ ও অজ্ঞাত আড়াই হাজার আসামী

পত্নীতলায় পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় নামীয় ১১৩ ও অজ্ঞাত আড়াই হাজার আসামী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ও নজিপুর ইউনিয়নে তিনটি ভোটকেন্দ্রে ভোট গণনা নিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, অস্ত্র ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় পত্নীতলা থানায় মামলা হয়েছে। এতে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামী করা হয়েছে।

মামলায় প্রধান অভিযুক্ত আসামি ঘোষনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) চেয়ারম্যান পদ প্রার্থী ফারজানা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পারভীনের স্বামী মতিউর রহমানসহ মোট চারজনকে গ্রেপ্তার করে।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ৫ জানুয়ারী বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের পর গণনা ও ফলাফল ঘোষণা বিলম্বিত এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাডিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করেই কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করে। এ সময় কেন্দ্র গুলোর আশপাশে থাকা কয়েক হাজার মানুষ পুলিশ, আনসার ও ভোট গ্রহণের দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের পথ রোধ করে।

এ সময় ভোটের দ্বায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গণি ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে তাঁদেরকে উদ্ধার করতে যায়। উত্তেজিত জনতা ঘোষনগর কেন্দ্রের কাছে একটি পুলিশ পিকআপ ও রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি নিক্ষেপ করে। সংঘর্ষের সময় একজন পুলিশ সদস্যের কাছ থেকে একটি শটগান ও ২০ রাউন্ড গুলি ছিনতাই করে দুবৃর্ত্তরা। রঘুনাথপুর ভোটকেন্দ্রের কাছে কর্তব্যরত ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের উদ্ধার করতে গিয়ে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সদস্যদের সাথে স্থানীয় জনগণের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১১ রাউন্ড গুলি নিক্ষেপ করে বলে এজহারে উল্লেখ করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। ওই মামলায় ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়েছে। তাঁকে বুধবার রাতেই ঘোষনগর ভোটকেন্দ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031