IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> প্রবাস >> পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে বোমা হামলায় নিহত ৯

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে বোমা হামলায় নিহত ৯

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ঘটনাটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।

শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী ওই বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বৃহস্পতিবারের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে ‘মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়’। দুর্গম এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাকের সাথে ধাক্কা দেয়।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলটি মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর গত বছর থেকে পাকিস্তানের এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930