IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত টহল দেয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে।

স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেছে, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।

পরে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে অন্তত ১১ পুলিশ কর্মকর্তা ও একজন নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে।

তারা বলছে, আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত কোয়ুকা দে বেনিটেজ পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা ওই নিরাপত্তা টহল দলকে আক্রমণ করে। এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, সোমবারের হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এর আগে ২০২১ সালে মেক্সিকোর কোতপেক হরিনাস পৌরসভার লানো গ্রান্দে এলাকায় টহল দেওয়ার সময় প্রকাশ্য দিবালোকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলাতেও ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031