IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিরিপাইনের দক্ষিণাঞ্চল। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে উদ্ধারকারীরা।

শনিবার ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ১২ হাজার

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

দক্ষিণ কোটাবাতো প্রদেশের জেনারেল সান্তোস সিটির দুর্যোগ দপ্তরের প্রধান আগ্রিপিনো দাসেরা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কংক্রিটের দেয়াল ধসে এক দম্পতি এবং শপিংমলে আরও এক নারী মারা গেছেন।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা রয়টার্সকে জানান, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দুজনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

দাভাও অঞ্চলের সিভিল ডিফেন্স অফিসার ফ্রাঞ্জ ইরাগ ডিডব্লিউপিএম রেডিওকে বলেন, সেখানে পাথরের আঘাতে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং বেশিরভাগ রাস্তা চলাচলযোগ্য আছে। বেশকিছু বাড়ি-ঘর ও ভবনের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও নিউজ ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031