IMG-LOGO

বুধবার, ১৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপোরশায় জমে উঠেছে আমের বাজারহাজার কৌটি টাকার আম বানিজ্যের সম্ভাবনাসিংড়ায় ৪ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেন ছাত্রশিবিররাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরাপুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটকপারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা ইরানের

ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা ইরানের

ইরানের পতাকা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানসহ ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণার পর এই পদক্ষেপকে ‘ইরানি ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ’ বলে নিন্দা করেছে তেহরান।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “শুধু ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে ইরানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত মার্কিন নীতি নির্ধারকদের ইরানি জনগণ ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতা প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করে।”

বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। এর আগে, বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছিল, ‘বিদেশি সন্ত্রাসী’ ও অন্যান্য হুমকি থেকে সুরক্ষার জন্য এই নতুন নিষেধাজ্ঞা জরুরি।

আগামী সোমবার থেকে কার্যকর হতে চলা এই নিষেধাজ্ঞা আফগানিস্তান, মিয়ানমার, শাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গভাবে আরোপ হবে।

এছাড়া আরও সাতটি দেশ— বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের ভ্রমণে আংশিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ অনেকটা ২০১৭ সালের সিদ্ধান্তের পুনরাবৃত্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালেও ট্রাম্প সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন, যিনি ট্রাম্পের পর ক্ষমতায় এসেছিলেন; তিনি ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। বাইডেন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ‘জাতির বিবেকের জন্য কলঙ্কজনক’ বলে অভিহিত করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031