ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো একজন মহিলাকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ)। তবে
বিজিবি ও স্থানীয় জনসাধারণের বাধায় মহিলাকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে এ অপচেষ্টা চালায় বিএসএফ ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা মাছ ধরা জেলেদের সহায়তায় নৌকাযোগে ঐ মহিলাকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় তাৎক্ষণিক পদক্ষেপে পুশ-ইন প্রতিহত করা হয়।
এ সময় উক্ত মহিলাকে পুশব্যাক করা হয়। সে সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল।সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত: র আগে একই সীমান্ত দিয়ে বিএসএফ গত ১৩ জুন ভোরে একই সীমান্ত দিয়ে ১৫ জন কে পুশইনের চেষ্টা করে। সে চেষ্টা ব্যর্খ করে দেয় বিজিবি সদস্যরা।
পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।



