IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে সতর্কবার্তা পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেরুজালেমের আকাশে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার চেষ্টা করছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

পরবর্তীতে আইডিএফ জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর দেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে দেশজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে চালানো এই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট ‘সামরিক লক্ষ্যবস্তু’তে এই হামলা চালিয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের দিকেও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় আইডিএফ। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930