IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপোরশায় জমে উঠেছে আমের বাজারহাজার কৌটি টাকার আম বানিজ্যের সম্ভাবনাসিংড়ায় ৪ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেন ছাত্রশিবিররাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরাপুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটকপারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় উপজেলার র্সাবিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন অনিয়ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুিষ্ঠত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তির্বগ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

সভায়,সরকারের খাল খনন,বৃক্ষরোপণ এর উপর গুরুত্ব আরোপ করে অবৈধ পুকুর খনন, বালি উত্তোলন, সড়কসহ বভিন্নি নির্মাণ কাজে অনিয়ম, মাদক, ইমো হ্যাকার, ফুটপাত দখল, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, যানজট, পরিবেশ দূষণ, বিদ্যুতের লোডশেডং এবং বাল্যবিবাহসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, অপরাধীদের নাম বলেন ব্যবস্থা নিব| “শুধু প্রশাসন নির্ভির না হয়ে আপনদেরও নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলেই সবাই মিলেপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অনিয়ম ও অপরাধমূলক র্কমকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে| প্রশাসন র্সবদা জনগণের পাশে আছে।”

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “মাদক ও ইমো হ্যাকারসহ সব ধরনরে অপরাধমূলক র্কমকান্ডের বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।”

আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন, “চোরাচালান প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে| বিজিবি র্সবদা সর্তক অবস্থানে রয়েছে্।”

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রকৌশলী এজাজুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর,পল্লী বিদুৎ বাঘা জোনের ডিজিএম মনিরুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বাঘা পৌর শাখার সাধারন সম্পাদক অপূর্ব সাহা,প্রধান শিক্ষক এমদাদুল হক, বিএনপির মহিলা নেত্রী শিরিনা আক্তার শাপলা উপজলোর উন্নয়নে বিভিন্ন পরার্মশ ও মতামত তুলে ধরেন| এর আগে ব াই সাইকেল, হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র নৃগোষ্টির শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031