IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> লুজান চুক্তির ৯৮তম বার্ষিকীতে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট

লুজান চুক্তির ৯৮তম বার্ষিকীতে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : লুজান চুক্তির ৯৮তম বার্ষিকী উদযাপন করেছে তুরস্ক। এ চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছে বর্তমান তুরস্কের সীমানা। দিবসকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ।

বিবৃতিতে এরদোগান বলেন, তুরস্ক আরও বেশি শক্তিশালী, আরও বেশি স্বাবলম্বী এবং অর্থনৈতিক-সামরিক-রাজনৈতিক-কূটনৈতিক সবক্ষেত্রে আরও বেশি সমৃদ্ধ দেশ হিসেবে ২০২৩ সালে এ চুক্তির ১০০ বছর উদযাপন করবে।

‘দেশের ঐক্য ও অখণ্ডতাকে অক্ষুণ্ন রাখা এবং দেশে শান্তি ও কল্যাণের ধারা বজায় রাখতে আমরা শত্রুদের ষড়যন্ত্র অব্যাহতভাবে প্রতিহত করে চলেছি’, যোগ করেন এরদোগান।

লুজান চুক্তির বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক ‘হুমকি, ভয় দেখানো এবং ব্ল্যাকমেলিংয়ের কাছে’ মাথা নত করবে না এবং আন্তর্জাতিক আইন থেকে উদ্ভূত তার অধিকার রক্ষা করবে।

১৯২৩ সালের ২৪ জুলাই স্বাক্ষরিত হয় লুজান চুক্তি। চুক্তিটি সুইজারল্যান্ডের লুজান শহরে সই হয়েছে। তাই লুজান শহরের নামে রাখা হয় চুক্তিটির নাম। চুক্তিতে একদিকে ছিলেন উসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্কের প্রতিনিধিরা। অন্যদিকে ছিলেন ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, গ্রিস, রোমানিয়া এবং যুগোস্লাভিয়ার প্রতিনিধিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031