IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১
Home >> বিনোদন >> আবারও সৌমিত্রকে নিয়ে খারাপ খবর

আবারও সৌমিত্রকে নিয়ে খারাপ খবর

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশ কিছু দিন আশঙ্কায় থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলো টালিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। এরইমধ্যে এসেছে খারাপ খবর। অভিনেতার শরীরে ফের স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ৮৫ বছর বয়সী এই তারকার ‘গ্লাসগো কোমা স্কেল’ অনেকটাই নেমে গিয়েছে।

এ প্রসঙ্গে বর্ষীয়ান এই অভিনেতার মেডিক্যাল দলের প্রধান অরিন্দম কর বলেন, ‘গত ২৪ ঘণ্টায় তার স্নায়বিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার যে জিসিএস স্কোর ১১-র আশপাশে ছিলো, সেটি আবার ৯-১০-এর আশপাশে নেমে গিয়েছে। পাঁচ সদস্যের স্নায়ুরোগের বোর্ড জানিয়েছে, ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েডের ফলে এটা হয়েছিল। সেই ওষুধ বন্ধ করে দেওয়ায় জিসিএস স্কোর আবার কমে গিয়েছে।’

আশঙ্কার বিষয় হচ্ছে এই সূচক ৩-এ পৌঁছলেই রোগীর ব্রেন ডেথ ধরা হয়। এই সূচক দেখেই বোঝা যায়, রোগী কতটা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আচমকা অভিনেতার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ায় দ্রুত মিটিং এ বসেন বেলভিউ হাসপাতালে তার চিকিৎসার দায়িত্বে থাকা ১৬ জনের টিম।

ডা. অরিন্দম কর বলেন, স্নায়ুর কার্যকলাপ স্বাভাবিক করতে বিগত কয়েকদিন ধরে ইমিউনোগ্লোবিউলিন এবং উচ্চমাত্রায় স্টেরয়েড দেওয়া হচ্ছিল অভিনেতাকে। স্টেরয়েড ছাড়া স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক কাজ করছে কি না তা দেখার অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। কিন্তু সেখানেই দেখা গিয়েছে সমস্যা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু ৯ অক্টোবর বিকেলে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ’তে। পরে তাকে ১১ ও ১২ অক্টোবর প্লাজমা থেরাপি দেওয়া হলে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো। কিন্তু ১২ অক্টোবর সন্ধ্যায় সৌমিত্রের অবস্থার আরও অবনতি হয়। পাশাপাশি প্রবীণ এই অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ফুসফুস ও মস্তিষ্কে ছড়ায়। সেই সঙ্গে মূত্রথলিতেও সংক্রমণ ঘটে। এ কারণে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031