IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> সন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তা

সন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী হয়ে ২০০৬ সালে সংগীতাঙ্গনে পা রাখেন কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা। এরপর ব্যস্ত হয়ে পড়েন গান-বাজনা নিয়ে। আর ২০১১ সালে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সালমার। ওই সংসারে জন্ম নেয় কন্যাসন্তান স্নেহা। তবে ২০১৬ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সেই থেকে মেয়ে স্নেহা থাকত তারা বাবার সঙ্গেই।

সম্প্রতি মেয়েকে কাছে পেয়ে বেশ আনন্দিত হন সালমা। এ নিয়ে ফেসবুকে পোস্টও করেন এই গায়িকা। তবে অনেকেই তার পোস্টটি ভুল ভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেন সালমা। পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘ এক ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

সালমা জানান, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি গানের জগতে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও সংগীতশিল্পী পরিচয়কেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

তার ভাষায়, গানের মধ্যেই তিনি খুঁজে পান তার সংগ্রাম, কষ্ট ও ফেলে আসা দিনের গল্প।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এই শিল্পী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, সম্পর্কেরও পরিবর্তন হয়েছে। তবে যে যার অবস্থানে থেকেও ভালো থাকার বিশ্বাস তিনি ধরে রেখেছেন।

সন্তান প্রসঙ্গে সালমা উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তার মেয়ে স্নেহার বাবার অবস্থান পরিবর্তনের পর সন্তানটি অনেকটা একাকী হয়ে পড়েছিল। একজন মা হিসেবে বিষয়টি মেনে নিতে না পেরে তিনি সন্তানের বাবার সঙ্গে কথা বলে স্নেহাকে নিজের কাছে নিয়ে আসেন।

স্ট্যাটাসে সাবেক স্বামী শিবলী সাদিকের প্রসঙ্গ টেনে সালমা বলেন, দেশের মানুষের কাছে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছেন। ব্যক্তিগত জীবনে নানা শূন্যতার মধ্যদিয়ে বড় হলেও তিনি মানুষের কল্যাণেই কাজ করে গেছেন বলে উল্লেখ করেন এই শিল্পী।

সম্প্রতি একটি পত্রিকায় স্নেহাকে নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন সালমা। এ ধরনের সংবাদ প্রকাশকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।

সালমা আরও বলেন, একসময় যে সম্পর্কগুলো মানুষের গর্বের বিষয় ছিল, এখন সেগুলোই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের আচরণের নিন্দা জানান এই সংগীতশিল্পী।

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের বাবাকে নিয়ে ‘উল্টাপাল্টা লেখা’ বন্ধ করার আহ্বান জানান সালমা।

তার ভাষায়, ‘বাবার পরিচয় সন্তানের বড় পরিচয়। এসব ভুল খবর সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার সন্তানদের।’

সবশেষে দেশের সবার মঙ্গল কামনা করে সালমা বলেন, তিনি ও তার পরিবার ভালো আছেন এবং সকলের কাছে দোয়া চান। পাশাপাশি গণমাধ্যমকে ভালো গানের কাজ ও ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বানও জানান এই জনপ্রিয় শিল্পী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031