IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে’

‘নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গ্রেফতার নেতারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে যে, তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। আর এ কারণেই এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে।

নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ যখন গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন অব্যাহত রেখেছে। দেশব্যাপী নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম দেশটি এখন মগের মুল্লুক।

তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল, এ দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে।’

বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031