IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ১৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের পথসভায় জনতার ঢল

১৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের পথসভায় জনতার ঢল

রাজশাহীর ১৪নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর ডাবতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মানুষের ঢল নামে। নৌকার পক্ষে মানুষের বাঁধাভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

সভায় প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলতে গেলে লাঞ্ছিত হয়েছিলেন, মার খেয়েছেন। শুধু এলাকায় না এক সময় পুরো রাজশাহী মানুষ নৌকার কথা শুনতে চায়নি, সেই রাজশাহীতে এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জোয়ার বইছে। এই রাজশাহীতে মানুষকে নৌকা মুখী করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সারাদেশজুড়ে মানুষ কাতারে কাতারে দলে দলে নৌকার পিছনে যোগদান করছে।

ইউটিউব ভিডিও :

পথসভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

ফেসবুক ভিডিও :

আরও উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সহ হাজার হাজার নারী-পুরুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031