IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুলিশ-বিএনপি সংঘর্ষ, উত্তরায় আটক ২

পুলিশ-বিএনপি সংঘর্ষ, উত্তরায় আটক ২

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরাতেও পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে। এদিকে উত্তরায় বিএনএস সেন্টার এলাকা থেকে বিএনপিকর্মী সন্দেহে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা হঠাৎ বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। জবাবে বিএনপি কর্মীরা বলেন, তারা সড়ক অবরোধ করবেন না। সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করবেন।

পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বিএনপি এখন অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদের এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না।

এখন পরিস্থিতিতে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। সড়কটিতে ২০ মিনিট ধরে যান চলাচল বন্ধ আছে। এক পর্যায়ে বিএনপি কর্মীরা সড়ক দখলে নিলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে ।

এদিকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031