IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> রাজনীতি >> ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এ জনপদে কোন স্থান নেই‘

‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এ জনপদে কোন স্থান নেই‘

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল হুশিয়ারি দিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীদের এ জনপদে কোন স্থান নেই।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার পালিদেহা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ ও ২১ আগষ্টে নিহত সকল শহীদদের গভীর শ্রোদ্ধাভরে স্মরণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, দেশের জনগন শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাথে আছে। কারও কোন সড়যন্ত্র কাজে আসবেনা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স. ম. মাহামুদুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য ও ২১ আগস্টে নিহত শহীদের এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031