IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> রাজনীতি >> বিএনপির সাথে আলোচনা নয়, ফয়সালা হবে রাজপথে : আসাদ

বিএনপির সাথে আলোচনা নয়, ফয়সালা হবে রাজপথে : আসাদ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, বিএনপির সাথে আর কোন আলোচনা নয়, এখন ফয়সালা হবে রাজপথে। তারা শান্তি সমাবেশের নামে রাজধানীতে যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে এর পর আর তাদের সাথে আলোচনার কিছু থাকতে পারে না। তাদের আর বিশ্বাস করা যায় না।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে রাজনৈতিক দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ, আরও এগিয়ে যাবে এই প্রত্যায়ে ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিরোধে সামাবেশে প্রধান অতিধির বক্তব্যে আসাদ এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, বিএনপি কোন সময় জনগণের পক্ষে কথা বলে নি। তারা জনগণের দুরোগ বাড়ানো ছাড়া কিছু করে না। আজকে তারা সমাবেশের নামে প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর করেছে। আগুন সন্ত্রাস করেছে। পুলিশকে হত্যা করেছে। তাদের সাথে আর কোন আলোচনা হবে না। রাজপথেই মোকাবেলা হবে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আসাদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের অপচেষ্টার মোকাবেলা করতে হবে। আজ তারা ঢাকায় নৈরাজ্য করেছে, এখন তারা সারাদেশেই অশান্তি সৃষ্টি করতে চাইবে। পরিবেশ অশান্ত করে তারা ফায়দা হাসিল করতে চাইবে। কিন্তু বিএনপি জামায়াতকে আর অপরাজনীতি করতে দেওয়া হবে না। যেখনেই তাদের অগুন সন্ত্রাস করতে দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়া থেকে মহল্লা এমনকি রাজপথে যেখানেই বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করবে সেখানেই তাদেরকে গণধোলায় দিয়ে ঘরে তুলে দিতে হবে।

বিএনপির আন্দোলন নিয়ে আসাদ বলেন, বিএনপি কথায় কথায় সরকার পতনের আন্দোলন করে। তারা চাই সরকারের পতন। কিন্তু কী কারণে তারা সরকার পতন চায় সেটি তারা বলে না। তারা বলে না তারা ক্ষমতায় গেলে দাম কমাবে। তারা উন্নয়ন করবে। কেন আন্দোলোন করে সেটি তারা বলে না। সাংবাদিকরা যখন চাপাচাপি করে তথন তারা বলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। ঐ তারেক হলো বিশ্বের সব চেয়ে বড় সন্ত্রাসী। তারা বলে তাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। আপনাদের নেত্রীতো টাকা চুরি করে জেলে আছে।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাঘা চারঘাট আসনের সাবেক এমপি রাহানুল হক রায়হান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মকবুল খান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আত্মারুজ্জামান আক্তার, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম।

আরও উপস্থিত ছিলেন, কাকনহাট পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান কামরু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াজ মাস্টার, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম।

এছাড়াও হজুরিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রফিক, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এনামুল হক সুলতান মাস্টার, ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, মনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবর মাষ্টারও পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজসহ রাজশাহী বিভিন্ন উপজেলা ও ইউনিয়র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031