IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশনা খেয়ে থাকলে শরীর যেভাবে নিজেকে পরিষ্কার করে
Home >> রাজনীতি >> দারিদ্র্যতা দূরীকরণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভূমিকা রাখে : খাদ্যমন্ত্রী

দারিদ্র্যতা দূরীকরণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভূমিকা রাখে : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দারিদ্র্যতা হ্রাসে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বুধবার (১ সেপ্টেম্বর) নওগাঁর পোরশায় নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা রয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল। সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করোনাকালে সহায়তা দিয়েছে, এই সহায়তা থেকে কেউ বাদ যায়নি।

বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচন করতে চায় না। জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। এসময় তিনি সন্ত্রাসীদল বিএনপিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, গরীব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি উপকারভোগীদের প্রতি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহŸান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি পরিষদ চেয়ারম্যান এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, নিতপুর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিকালে গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031