IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছা
Home >> রাজনীতি >> হেফাজতে ইসলামকে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতে ইসলামকে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : হরতালে দেশের নানা এলাকায় সহিংস হয়ে উঠা হেফাজতে ইসলামকে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তাদের এসব পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে সরকার। অন্যথায় সরকারের জানমাল রক্ষা ও দেশের শান্তি শৃঙ্খলা সরকার কঠোর হবে।’

দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার পর রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত তিন দিন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভূমি অফিস, থানা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা চালাচ্ছে। হরতাল দিয়ে ভাঙচুর করার অধিকার তো তাদের নেই। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেয়া, এসব অধিকার তাদের নেই। সরকার কঠোরভাবে এসব দমন করবে।

রোববার হেফাজতের হরতালে ঢাকার কেন্দ্রস্থল শান্ত থাকলেও তাদের কর্মীরা সহিংস হয়ে উঠেছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায়। গত শুক্র ও শনিবারও চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা।

কেন তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমরা ধৈর্যের সঙ্গে দেখছি। আমরা তাদের আইনের আওতায় আনব।’

২০১৩ সালের শাপলা চত্বরে তাণ্ডবের পর অভিযানের মুখে ঘরে ফেরা হেফাজতের হঠাৎ করে সহিংস হয়ে উঠায় কারও ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বাঁশের কেল্লার সম্পৃক্ততা থাকতে পারে। আগে যারা জঙ্গি সংগঠনগুলো ছিল, তারাও এর সঙ্গে যুক্ত থাকতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বিষয়গুলো দেখভাল করছে। আমরা তাদের আইনের আওতায় আনব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031