IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> রাজনীতি >> হড়গ্রাম ইউপিতে নৌকায় ভোট চেয়ে ফারুকের জনসংযোগ

হড়গ্রাম ইউপিতে নৌকায় ভোট চেয়ে ফারুকের জনসংযোগ

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউপিতে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী ফারুক হোসেন মাস্টার নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে জনসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

এসময় ফারুক হোসেন মাস্টার পথ সভায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বর্তমানে দেশ। শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন ইউপি বাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে প্রথম বারের মতো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে হড়গ্রাম ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।

ফরুক হোসেন মাস্টার আরও বলেন, আপনাদের কাছে আমি কথা দিলাম। নৌকা মার্কা জিতলে আগামী ৫ বছর এ ইউপি বাসীর সেবায় ও উন্নয়নে দিন রাত পরিশ্রম করে যাবো। চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউপি বাসীর সেবক হতে চাই। দয়া করে একটা বার আপনাদের সেবা করার সুযোগ দিন।

হড়গ্রাম ইউপির সর্বস্তরের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হন । সেই সাথে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এসময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফারুক হোসেন মাস্টারের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ