ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর রায়ঘাটি ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী সরদার।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রায়ঘাটি ইউপি’র হাটরা গেদির মোড়ে আনারস প্রতীকের নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিক ও নেতাকের্মীদের উপস্থিতে লিখিত বক্তব্য পাঠ করেন রায়ঘাটি ইউপি’র আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী সরদার।
তিনি তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়ঘাটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলাম। বর্তমানে আমি ৩নং রায়ঘাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান রায়ঘাটি ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য। সরকার কর্তৃক ঘোষিত ৩ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ তফসিল ঘোষণা করা হলে আমি দলের নিকট চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলাম আমাকে মনোনয়ন না দেওয়ায় আমি চেয়ারম্যান পদে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতীক আনারস নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। পরে অনেক ভেবে চিন্তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেল কন্যা। তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে রায়ঘাটি ইউনিয়নে নৌকা প্রতীক তুলে দিয়েছেন বাবলু হোসেনের হাতে। এজন্য প্রধানমন্ত্রী ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আমি নৌকা প্রতিককে সমর্থন জানিয়ে নির্বাচন হতে সরে দাড়াচ্ছি। আগামী দিনে নৌকার প্রচারণায় মাঠে নেমে কাজ করবো ইনশাআল্লাহ্। আমি আরো জানাচ্ছি যে কোনো প্রার্থী বা নেতাকর্মির মাধ্যমে ভয়ভীতি অথবা প্রভাবিত না হয়ে দেশের বৃহৎ সংগঠন আওয়ামী লীগের সাংগাঠনিক শৃংখলা বজায় রাখতে এমন সিন্ধান্ত গ্রহণ করলাম।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি ইসরাইল হোসেন, দলিল লেখক সমিতির সদস্য আঃ সালাম, হাফেজ মাওলানা নুরুজ্জামান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ, আসাদুল, এনামুল, আনারুল, সেলিম, জাহাঙ্গীর, ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ, জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় নেতা কর্মীরা।


