IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রুয়েটে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯ টায় প্রশাসনিক ভবন থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

এছাড়া শিক্ষক সমিতি, কর্মকতা সমিতি রুয়েট, কর্মচারী সমিতি এবং বিভিন্ন হল, বঙ্গবন্ধু কর্মকর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপর রুয়েটে শহীদ ছাত্রদের কবরে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

এছাড়া দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় লাইব্রেরী সংলগ্ন স্থানে সকাল ৯:৩০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। এরপর সকাল ৯:৪৫ টায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। এরপর তিনি সকাল ১০ টায় রুয়েটের শারীরিক শিক্ষা বিভাগ সংলগ্ন খেলার মাঠে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন।

দুপুর ১২ টায় শারীরিক শিক্ষা বিভাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত।

আরও বক্তব্য রাখেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, কর্মকর্তা সমিতির সদস্য প্রকৌশলী নাঈম রহমান, ছাত্রলীগ রুয়েট শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন শুভ প্রমুখ।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক মামুন-আর-রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক আবু সাঈদ, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মেদ চৌধুরী, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ।

বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোষ্ট, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রুয়েটের গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকসজ্জাকরণ করা হয়। এদিকে সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930