ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮ টায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু চত্বর আলুপট্টি মোড় থেকে এক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ভুবন মোহন মিনারের বেদীতে ফুলের ডালা দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ মিনারের একপাশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।
সেখানে স্বল্প পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় ।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার । কর্মসূচি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
অংশগ্রহণকারী ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্যবৃন্দ।


