IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> রুয়েটে “চতুর্থ শিল্প বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা” শীর্ষক কর্মশালার উদ্বোধন

রুয়েটে “চতুর্থ শিল্প বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা” শীর্ষক কর্মশালার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে “চতুর্থ শিল্প বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা” শীর্ষক ২৭-২৮ জুলাই দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বুধবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক সোয়েব আকতার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইআইসিটি প্রভাষক আফসানা আফরিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

বুধবার (২৭ জুলাই) শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মশালায় কিনোট সেশন, পোষ্টার প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতা সহ নানা রকম সেশন অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দুই দিনব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news