IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> রাজশাহী >> দুই সাংবাদিকের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

দুই সাংবাদিকের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলাকারী বিএমডিএ’র সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর কোর্ট চত্বর শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সব আসামীর অবস্থান জানা স্বত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। শুধুমাত্র ২ জন আসামীকে লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামী ধরার পর পুলিশের এই নিরবতা রহস্যজনক। আদালতের কাছে গ্রেপ্তারকৃত দুই আসামীর জামিন না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, বিএমডিএ কার্যালয়ে সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপরই হামলা। বিএমডিএ কার্যালয়ে যে জবাবদিহিতাহীনতা ও বিশৃঙ্ক্ষলা বিরাজ করছে তারই প্রকাশ। তাই সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

বক্তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ব্যার্থ হলে রাজপাড়া থানার ওসির অপসারণ দাবি করা হবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী সদস্য শরীফ সুমন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাল খান, আরইউজের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম, জিয়াউল গনি সেলিম, সৌরভ হাবিব প্রমুখ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

ইউটিউব ভিডিও :

ফেসবুক ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930