IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়ের

বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়ের

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ছোট ভাইয়ের ওপর নৃশংস হামলার অভিযোগ এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই মোহাম্মদ শামসুল রহমান। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

লিখিত বক্তব্যে শামসুল রহমান জানান, গত ৪ অক্টোবর সকাল ১০টার দিকে বাগমারা উপজেলার মধ্যঝিনা এলাকায় তাঁর ছোট ভাই মোহাম্মদ শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। শহিদুল ইসলাম দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন তাঁর বড় ভাই।

শামসুল রহমানের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ভাইকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা দেশে ফিরে আসার গুজবে একটি পক্ষ এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বলা হয়, ঘটনার দিন শহিদুল ইসলাম নিজের বেগুন খেতে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন এবং গলায় ছুরি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে শামসুল রহমান আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পর তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, বাগমারা থানায় করা জিআর মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাঁদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বোরহান তার স্ত্রীকে দিয়ে আমি সহ আমার ভাই শহিদুল ইসলাম, মঞ্জুর, তোফাজ্জল, জুয়েলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে শামসুল রহমান তাঁর ভাইয়ের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনের আওতা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহত শহিদুলের ভাই মঞ্জুর, বাবুল হোসাইন, শহিদুল ইসলামের ছেলে ফিরোজ, শহিদুলের ভাতিজা নূরে আলম,

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ