IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের উদ্যোগে কার্যালয়টি চালুর মধ্য দিয়ে জেলা রোভারের সাংগঠনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম রোডে অবস্থিত পৌর কাঁচাবাজারের ১ নম্বর লেনের (ঘ) ব্লকের ১, ২, ৩ ও ৪ নম্বর কক্ষ বরাদ্দের মাধ্যমে এ কার্যালয়ের কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভারের সহসভাপতি গণপতিরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। রোভার স্কাউটদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। জেলা রোভারের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক (এলটি), সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার এবং জেলা রোভার স্কাউট লিডার মোঃ মহসিন আলী তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল স্কাউটার ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, মোঃ ইমন আলী মন্ডল (তাড়াশী), তুহিন, হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভারমেট আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে জেলা রোভারের নিয়মিত সভা, সাংগঠনিক সমন্বয়, প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবার মনোভাব বিকাশে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা রোভারের কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930