IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ :‘পল্লীবন্ধু অমর হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ’—এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে উপজেলা দিবসের তাৎপর্য, উপজেলা প্রতিষ্ঠায় জাতীয় পার্টির ভূমিকা এবং সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের অবদান নিয়ে আলোচনা করেন নেতারা।

জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলহাজ মোঃ ফজলুল হক ডনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, জেলা শ্রমিক দলের সদস্যসচিব মোঃ রেজাউল করিম রাজু, জেলা কৃষক পার্টির আহ্বায়ক শেখ ওমর হাসান কবির, এনায়েতপুর থানা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কালা এবং জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আলমগীর হোসেন আলম।

এ ছাড়া বক্তব্য দেন এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন মেম্বার, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ফরিদ হোসেন মেম্বার, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আলী আকবর হীরা, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম এবং শহর শাখার সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন।

বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি তুলে ধরে তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগের গুরুত্ব রয়েছে।
তাঁরা উপজেলা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মোঃ আব্দুল জলিল। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ