IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজশাহী >> রাবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রাবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’-এর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পর্যটনকে বিকশিত করি, সমৃদ্ধ দেশ গড়ি।

উদ্বোধনী বক্তব্যে উপাচায বলেন, ট্যুরিজম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গর্বিত প্রতিষ্ঠান। ট্যুরিজম এখন শুধু ট্যুরিজমে সিমাবদ্ধ নয়, দেশের আর্থ সামাজিক বিষয়েও এটি অবদান রাখে চলেছে। আজকের উন্নত বিশ্বে দেশকে উন্ন করার জন্যও ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটন দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস, যা ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি বিষয় পর্যটন। প্রতিপাদ্যটি এসডিজি অর্জনে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. সুলতার-উল-ইসলাম বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সোনার বাংলা গঠন করতে সক্ষম হব। পর্যটনকে বিকশিত করি, সমৃদ্ধ দেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরভাবে দিবসটি উদযাপিত হচ্ছে।’

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. এনায়েত হোসেন, রয়েল রাজ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সিয়াম প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ প্রাঙ্গণ থেকে বিভাগের সভাপতির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবন প্রাঙ্গণে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, খাদ্য উৎসব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) দেশের পর্যটন খাতের অবদান ৩ দশমিক শূন্য ২ শতাংশ বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬ হাজার ৬৯০ কোটি টাকার বেশি। পর্যটন নিয়ে বিবিএস কর্তৃক প্রথমবারের মতো প্রকাশিত প্রতিবেদন ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট-২০২০ অনুসারে মোট কর্মসংস্থানের ৮ দশমিক শূন্য ৭ শতাংশের সুযোগ তৈরি করছে এই খাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930