IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> তানোরে ৬ দিন পর অপহৃত এসএসসি পরিক্ষার্থী উদ্ধার

তানোরে ৬ দিন পর অপহৃত এসএসসি পরিক্ষার্থী উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এসএসসি পরিক্ষার্থীকে অপহরণ করে অমানবিক নির্যাতন ও থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার ৬ দিন পর উদ্ধার, অবশেষে চেয়ারম্যান ফরহাদের নেতৃত্বে রফাদফা এবং মেয়ের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের ১২ জানুয়ারি তালন্দ বাজার থেকে অপহরনের ঘটনাটি ঘটে। আর গত ১৮ জানুয়ারি বুধবার সকালে ছেলে সাগরের চাচা রশিদের বাড়িতে বসে রফাদফার পর পরিবারের হাতে ছাত্রীকে দেওয়া হয়। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপিতে) ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি।

এদিকে অপহরণের দায় চাপিয়ে মেয়ের পিতাকে সমাজচ্যুত করা হয়েছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। ফলে চেয়ারম্যানের এমন হটকারিতা ও থানা পুলিশের এমন ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে একের পর এক সালিশ বানিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে জনসাধারন।

জানা গেছে, চলতি মাসের ১২ জানুয়ারি জনৈক ব্যক্তির মেয়ে এসএসসি পরিক্ষার্থী পৌর এলাকার তালন্দ কোচিং সেন্টারে যান। সেখান থেকে কামারগাঁ ইউপির মিরাপুর গ্রামের দেলশাদের পুত্র বখাটে সাগর জোরপূর্বক সিএনজিতে অপহরণ করে রাজশাহী শহরে নিয়ে যান। সময় মত মেয়ে না আসার কারণে পিতা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

এ অবস্থায় বখাটে সাগরের পরিবার অভিযোগের বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বি ফরহাদ কে বলেন, অভিযোগ তুলে নিলে মেয়ে পিতার কাছে দেওয়া হবে, নচেৎ ফেরত দেওয়া হবে না।

চেয়ারম্যান ফরহাদ জানান, আমি বিষয়টি জানার পর মেয়ের পিতাকে বলি অভিযোগ তুলে নাও মেয়েকে ফেরত দেওয়া হবে। এরই প্রেক্ষিতে গত বুধবার সকালের দিকে মেয়েকে ছেলে সাগরের চাচার বাড়ি কামারগাঁ ইউপির মিরাপুর গ্রামের রশিদের বাড়িতে রাখা হয়। দুপুরের আগে ওই বাড়িতে ৩জন ওয়ার্ড মেম্বার করিম, সাবেক মেম্বার বকুল ও মালার মোড়ের নাদিম এবং মুকুলসহ লোকজন বসে মেয়েকে পিতার নিকট দেওয়া হয়।

৬ দিন পর উদ্ধার হল থানায় অভিযোগ হয়েছে কিভাবে এমন প্রহসনের বিচার করলেন জানতে চাইলে চেয়ারম্যান জানান, আমি জনপ্রতিনিধি, আমার কাজ এলাকার ভালোমন্দ দেখা। মেয়ের পিতাকে সমাজচ্যুত করা হয়েছে এবং মেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন এভাবে কি বিচার করা যায় প্রশ্ন করা হলে উত্তরে বলেন জনপ্রতিনিধিদের কে অনেক কিছু করতে হয় বলে দায় সারেন।

৩ নম্বর ওয়ার্ড সদস্য করিম জানান, আমি বিচারে ছিলাম না চেয়ারম্যান সবকিছু বলতে পারবেন।

ছেলে সাগর জানান, আমাকে ওই মেয়ে অপহরন করেছে, বিচার সালিশ হয়ে গেছে সমস্যা কোথায় বলে দম্ভক্তি প্রকাশ করেন।

মেয়ের পিতা জানান, আমার মেয়েকে অপহরনের পর আমি পাগলের মত ছেলের পিতার হাত পা ধরেছি কিন্তু উদ্ধার হয় নি। পরে চেয়ারম্যান মেম্বারসহ সবাই ছেলের পক্ষ নিয়ে অভিযোগ তুলতে বলেন, তাহলে মেয়েকে পাওয়া যাবে এজন্য অভিযোগ তুলে নিয়েছি। যে সর্বনাশ হয়ে গেছে সেটা তো বলার মত না। মেয়ে সামনে এসএসসি পরিক্ষা দিতে পারবে কিনা সন্দেহ। তবে এঘটনায় সমাজচ্যুত করেনি, বিগত এক বছর আগে সমাজচ্যুত করেছে।

স্থানীয়রা জানান, একটা মেয়েকে অপহরন করার ৬ দিন পর উদ্ধার হল। তাকে প্রচুর নির্যাতন করেছে, সে জন্য চরম অসুস্থ। আর চেয়ারম্যান কিভাবে এসব প্রহসনের বিচার করতে পারলেন। একজন চেয়ারম্যানের কাছে এমন বিচার কাম্য না। এমন বিচারের খবরে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। পিতা অভিযোগ দিল, আবার তুলে নিল এবং কেন থানা পুলিশ ব্যবস্থা নিল না। আসলে দলীয় ব্যাপার হয়ে পড়েছে সবকিছু। এজন্য এমন অবস্থা। একের পর এক নারী কেলেংকারির ঘটনা বিচারের নামে প্রহসন করছেন চেয়ারম্যান ও তার লোকজনরা।

ওসি কামরুজ্জামান মিয়া জানান, মেয়ের পিতা অভিযোগ করার পর সে অভিযোগ তুলে নিয়েছে। কোন মামলা করবে না। ৬ দিন পর উদ্ধার হল আবার বিচার সালিশে রফাদফা হয়েছে আপনি কোন ব্যবস্থা নিয়েছেন কি জানতে চাইলে তিনি জানান, মামলা না করলে আমি কি করব, এঘটনা কি এভাবে মিমাংসা করা যায় প্রশ্ন করা হলে উত্তরে বলেন, কেউ মামলা না করলে জোর করা যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031