IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপি

সঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপি

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাইন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাঁদ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার কোন কিল্প নেই। শিক্ষাই জাতীর মেরুদন্ড। এই কথাটি অক্ষরে অক্ষরে বুকে ধারন করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন,বিগত ১৭ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছিল। শিক্ষার্থীরা লেখা পড়ায় মনোযোগী না হয়ে বিপথগামী হয়ে পড়েছিল। বিএনপি সরকার সেই হারানো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। শিক্ষকরা সঠিক সময়ে বিদ্যালয়ের উপস্থিত না হলে তাদের হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করতে হবে। মনে রাখবেন সকল শিক্ষককে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। নইলে চাকুরী থাকবে না। কথাটি সকল শিক্ষক মনে রাখবেন। অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবু সাইদ চাঁদ।

এসময় উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সহসভাপতি শাহিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, চারঘাটে হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাইন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ,উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃদ্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031