IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তাররাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী লিফলেট বিতরণ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আ.লীগ, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আ.লীগ, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দেবেন। এ উপলক্ষে মাদ্রাসা মঞ্চ তৈরিসহ মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের নেতাকর্মীরা আনন্দিত-উচ্ছ্বসিত। নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করে বিশাল জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জনসভাটি সফল হবে এবং জনসভাস্থল সহ পুরো শহর লোকে লোকারণ্যে পরিণত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। ২৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং ৫টি চলমান রয়েছে। প্রধানমন্ত্রীকে ব্যাপক উন্নয়ন দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাবো।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জালাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলনসহ স্বাচিপ ও বিএমএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031