IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি
Home >> রাজশাহী >> রাজশাহীর ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের ঈদ পুনর্মিলনী

রাজশাহীর ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের ঈদ পুনর্মিলনী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে নগরীর টি-বাঁধা সংলগ্ন পিঁপড়া কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চতুর্থ বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ জুন নির্বাচনে বিজয়ী হতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার কর্মসংস্থান ও শিল্পায়নে জোর দেওয়া হচ্ছে। এবার কর্মসংস্থান ও শিল্পায়ন হবে ইনশাল্লাহ। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে ছোট ছোট কারখানা হবে। বড় ব্যবসা-বাণিজ্য ভারতের সাথে হতে পারে। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে উভয় দেশের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। প্রথম পর্যায়ে ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর সুলতানগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত। এটি হলে ভারত থেকে বিভিন্ন মালামাল দেশে আসবে, আবার আমাদের দেশ থেকে বিভিন্ন মালামাল ভারতে যাবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুর হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলিপ ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য হাবিবুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রুয়েট ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফরসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930