ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ক্যান্সারে আক্রান্ত তৃণমূল বিএনপির কর্মী ও সোনাডাঙ্গা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
সাক্ষাৎকালে অধ্যাপক কামাল হোসেন আশরাফুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশরাফুলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফফার, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সোনাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিম উদ্দিন জোয়ারদার ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল রাজু, সোনাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, সোনাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান, হামিদুরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ক্যান্সার আক্রান্ত আশরাফুল ইসলামের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।


