ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৩০ পিচ ইয়াবাসহ সোহেল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সোহেল নাটোর সদর উপজেলার জামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রোববার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার তেঁথুলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ইয়াবা নিয়ে নাটোরে যাচ্ছিলো।
পুলিশ জনায়, সোমবার (২৮ আগষ্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃত সোহেলের নামে অপরাধ কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news