IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

গোদাগাড়ীতে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী মডেল থানার (ওসি তদন্ত) শম্ভু চন্দ মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রানী দাস, ডাসকোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম খান, কর্মশালায় পানির বর্তমান অবস্থা তুলে ধরেন আই ডব্লিউ এম হাই ড্রোজিয়োনাজিষ্ট কামরুল হাসান, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, ডাসকোর এরিয়া কো-অডিনেটর মতিউর রহমান, প্রকল্প উপ সহকারী বিপ্লব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুল আজিজ, মহিলা বিষসয়ক কর্মকর্তা নিলুপার ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন, বিএমডিএ সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমেনুল ইসলাম, জাইকার প্রতিনিধি আব্দুল মতিন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরেন্দ্র অঞ্চলের এই উপজেলায় ও ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এ অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় যে পরিমাণ পানি পাম্পের সাহায্যে উত্তোলন করা হচ্ছে সে পরিমাণ পানি ও ভূ-গর্ভস্থ স্তরে পুনরায় ভরাট বা রিচার্জ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে এক সময় আসবে যখন গভীর নলকূপের সাহায্যেও আর পানি পাওয়া যাবে না। ফলে ভবিষ্যতে পানির অভাব পেয়ে পরিবেশের বিপর্যয় হতে পারে।

বক্তব্য আরও বলেন, জলবায়ু পরিবেশগত টেকসই ব্যবস্থাপনা অর্জনের জন্য ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ সংক্ষিপ্ত সার ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর গল্প হচ্ছে ‘নিরাপদ জলবায়ু পরিবর্তনে অভিঘাত সহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা” এবং অভিলক্ষ্য হচ্ছে দূঢ় সমন্বিত ও সময়ের সাথে পরিবর্তনশীল কার্যকরী কৌশল অবলম্বন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় ন্যায় সঙ্গত সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত এবং অন্যান্য ব-দ্বীপ সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে দীর্ঘমেয়াদি পানী ও খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ। সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয় কৃষি খাতে, যা মোট ব্যবহারের প্রায় ৭০ শতাংশ। বরেন্দ্র অঞ্চলে এর ব্যতিক্রম নয় এবং বাসা বাড়ি ১০ শতাংশ ও শিল্প কারখানা ২০ শতাংশসহ প্রায় সবটাই উত্তোলন করা হয় ভূগর্ভস্থ উৎস হতে। তাই সবাইকে পানির অপচয়রোধে সচেতন হতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031