IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> রাজশাহী >> বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগের নেতার দাফন

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগের নেতার দাফন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলার সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর জানাযায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

অন্যদিকে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান রেজাউল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

জানাযার পূর্ব মূহুর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31