ধূমকেতু প্রতিবেদক : প্রি-লাভড টু রি-লাভ আয়োজনের মধ্যে দিয়ে সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করে স্বচ্ছলতা এ্যাসোসিয়েশন, রোটার্যাক্ট ক্লাব অফ রাজশাহী গভঃ কলেজ ও রোটার্যাক্ট ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহী। অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী।
শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী সিএন্ডবি তে অবস্থিত শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্ছিত ৭০ জন শিশুদের মাঝে এ বস্ত্র বিতরণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
সম্মানিত অতিথি ছিলেন, রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহীর পিএসসিসি ও রোটার্যাক্ট ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহীর ইয়ুথ চেয়ার রোটারিয়ান আরজুমান্দ বানু, রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহীর পিএসসিসি ও রোটার্যাক্ট ক্লাব অফ রাজশাহী গভঃ কলেজ এর ইয়ুথ চেয়ার রোটারিয়ান প্রফেসর ড. আবু সাইদ নুরুল ইসলাম, রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান ইন্জিনিয়ার নাজমা রহমান, আরসি রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান জোয়ার্দার।
এসময় উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম, সহ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, প্রকাশ ও প্রচারনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অফ রাজশাহী গভঃ কলেজ রোটারিয়ান রিয়া করিম, রোটার্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী’র আইপিপি মনির হোসেন উৎস, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রধান রোটারিয়ান এম.এ মান্নান খান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


