IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর ঈদ পুনর্মিলনীকুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু‘সরকার বিচার বিভাগে কোনো খবরদারি করবে না’পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগরাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিতবাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : ঈশা‘সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে’কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপনমিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানারাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর ঈদ পুনর্মিলনী

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর ঈদ পুনর্মিলনী

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ রবিবার (৩১ মে) রাত ৯ টায় নগরীর শাহ ডাইং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী আপোসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর এ্যাড. জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, জিপি অ্যাড. আইনুল আহসান পান্না প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা, সদস্য, ফয়সাল আলম নয়ন সহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ, পিপি, এপিপি, জিপি সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031